মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং ইফাদ মটরস লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং ইফাদ মটরস এর হেড অব বিজনেস মুয়িদুর রহমান তানভির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আজ ১৭ আগস্ট রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ সুদবিহীন ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ইফাদ মটরস এর পণ্য কিনতে পারবেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশন মোঃ মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং ইফাদ মটরসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রবিউল হক, হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম.এ. আজিজ এবং সিনিয়র ম্যানেজার-একাউন্ট অ্যান্ড ফিন্যান্স মোঃ মাসুদ হোসেন মিজি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর
BN DESK
01 September 2026, 11:43 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর