Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসি (আরডিএ), বগুড়া এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

BN DESK
09 October 2025, 10:51 PM পড়তে ১ মিনিট
মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসি (আরডিএ), বগুড়া এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং সিডিআরসি’র যৌথ উদ্যোগে গতকাল ১৭ আগস্ট ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমী, বগুড়া’র ডিজি (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। সেমিনারে চেয়ারপার্সন হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় বজ্রপাত থেকে গ্রামীণ চর ও হাওর এলাকার সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য চর ও হাওর এলাকায় ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন সম্পন্ন করেছে আরডিএ। এগুলো কীভাবে কাজ করে এ বিষয়ে আলোকপাত করা হয় এবং ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তা প্রদর্শিত হয়। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা; এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মোঃ জিল্লুর রহমান এবং আরডিএ’র পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন এবং প্রকল্প প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন শাহীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসি (আরডিএ), বগুড়া এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার