Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

BN DESK
02 September 2026, 03:06 AM পড়তে ১ মিনিট

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৩ মার্চ) এক শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুমার দিন ভোরে সাহরি প্রস্তুতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের মরদেহ সরকারি খরচে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

B
BN DESK | 14 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার