Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনি, যুবক নিহত

BN DESK
10 October 2025, 01:47 AM পড়তে ১ মিনিট
মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনি, যুবক নিহত

সাতক্ষীরার তালায় মা ও স্ত্রীকে মারপিটের কারণে এলাকাবাসীর গণপিটুনিতে হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে।

হাবিবুর মোড়লের মা পারুল বেগম জানান, তার ছেলে হাবিবুর নেশা করতেন। তিনি (হাবিবুর) প্রায় তাকে ও তার স্ত্রীকে মারধর করতেন।

হাবিবুরের স্ত্রী শান্তা বলেন, নেশার টাকার জন্য সে আমাদের মারধর করতো, আজ রাতেও সে আমার শাশুড়ির কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। মা জমি বিক্রি করে টাকা দিতে চাওয়ার এক পর্যায়ে সে মাকে ও আমাকে বেদম মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসী আমাদের উদ্ধার করতে এসে তাকে মারধর করে। এতে তার মৃত্যু হয়।

তালা থানার ওসি মঈন উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তালা হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: সাতক্ষীরা তালা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মা ও স্ত্রীকে মারধর করায় গণপিটুনি, যুবক নিহত

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার