Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান

BN DESK
02 September 2026, 08:45 AM পড়তে ১ মিনিট

নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার শেষ মুহূর্তে আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরাও।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার