Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার

BN DESK
05 April 2026, 09:14 PM পড়তে ১ মিনিট

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিয়া খান (২২) ও তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।

ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোণার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান। তবে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার