Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

BN DESK
03 September 2026, 04:04 AM পড়তে ১ মিনিট
মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। উদ্যানের বাইরে আশপাশের ব্যস্ততম পয়েন্টগুলোতে সকাল থেকেই দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা জামায়াতের সমাবেশ শুরু হবে। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তাও। মূলত, শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। 

শনিবার সকালে সরেজমিনে শাহবাগ, মৎস্য ভবন ও বাংলামোটর মোড় ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব কর্মী-সমর্থকেরা আসছেন তারা সমাবেশস্থল অভিমুখে যাচ্ছেন।তাদের অনেকে স্লোগানও দিচ্ছেন। কারও হাতে পতাকা আবার কেউবা পতাকা বেঁধেছেন মাথায়। সকাল থেকে জামায়াত নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে মেট্রোরেলেও। বাংলামোটর হয়ে সমাবেশস্থলে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী আশরাফুল হক। 

তিনি সাংবাদিককে বলেন, ‘১৭ বছর আমাদের এত বড় সমাবেশ। এ ঐতিহাসিক মুহূর্তে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমাদের সাবেক নেতাদের মিস করছি।’শুক্রবার সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়। শনিবার ভোর নাগাদ নেতাকর্মীদের পদচারণায় সমাবেশস্থল অনেকটাই পূর্ণ হয়ে উঠে। দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে সমাবেশ মঞ্চে থাকবে ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার