Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিডল্যান্ড ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

BN DESK
05 September 2026, 09:25 AM পড়তে ১ মিনিট
মিডল্যান্ড ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি), দেশের একটি ৪র্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে, ২০ জুন ২০২৫ তারিখে বাণিজ্যিক কার্যক্রমের ১২তম বছর সম্পন্ন করেছে।

এই শুভক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

ব্যাংকের ১২ বছরের সফল পথচলার জন্য ব্যবস্থাপনা পরিচালক সবাইকে আস্তরিক ধন্যবাদ জানান। তিনি সকল ক্লায়েন্ট, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “বিগত বছরগুলোতে আমরা ব্যাংকিং সেবা ও পণ্য উদ্ভাবনে সবসময় অগ্রগামী ছিলাম। আমাদের মূল্যবান গ্রাহকদের বহুমাত্রিক ব্যাংকিং চাহিদা পূরণের লক্ষ্যে আমরা নতুন নতুন পণ্য ও সেবা চালু করেছি।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে মিডল্যান্ড ব্যাংক সবসময়ই অগ্রণী। আমাদের ডিজিটাল ব্যাংকিং সেবার অগ্রগতির ধারাবাহিকতায় বিভিন্ন ডিজিটাল সেবা চালুর মাধ্যমে আমরা  গ্রাহকদের জন্য এমন একটি ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করেছি, যা ঘরে বসেই গ্রাহকের ব্যক্তিগত ব্যাংকিং চাহিদা পূরণে সহায়ক।”

ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জুন ২০২৫ তারিখে সকল শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার