মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এবং টিএফ ইন্ডাস্ট্রিয়াল কোঃ লিমিটেড এর মধ্যে আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
টিএফ ইন্ডাস্ট্রিয়াল কোং লিমিটেড বাংলাদেশের ১০০% চায়নিজ মালিকানাধীন একটি উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি ২০২৩ সালের নভেম্বরে স্থানীয় চাহিদা পূরণের জন্য বেবি ডায়াপার তৈরির জন্য গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছিল।
ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিগত ২২ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আহসান-উজ জামান এর উপস্থিতিতে হেড অব ইনিস্টিউশনাল ব্যাংকিং ডিভিশন মোঃ জাবেদ তারেক খান এবং টিএফ ইন্ডাস্ট্রিয়াল কোঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিঃ জু ইয়াওঝো স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা চুক্তির আওতায় টিএফ ইন্ডাস্ট্রিয়াল কোঃ লিমিটেড তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা এবং টিএফ ইন্ডাস্ট্রিয়াল কোঃ লিমিটেড এর সুপারভাইজার মিঃ মাও ওয়েই, জিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ আবু সাঈদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ।