Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

BN DESK
09 October 2025, 08:58 AM পড়তে ১ মিনিট
মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ২৫ আগস্ট ২০২৫ তারিখে ব্র্যাক হেলথকেয়ার-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক হেলথকেয়ার, ব্র্যাক এন্টারপ্রাইজ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, রোগী-কেন্দ্রিক ও সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত। প্রতিষ্ঠানটি একাধিক স্বাস্থ্যকেন্দ্র এবং একটি মডেল ফার্মেসি পরিচালনা করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুম, গুলশান-২, ঢাকায়। মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মোঃ নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক হেলথকেয়ার-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মোঃ রকনুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহক ব্র্যাক হেলথকেয়ার-এর ফার্মেসি ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সর্বোচ্চ ১৫% ছাড়ে প্যাথলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং ইমিউনোলজিক্যাল টেস্ট, ১৫% ছাড়ে রেডিওলজি ও ইমেজিং টেস্ট এবং ৫% থেকে ৮% ছাড়ে প্রেসক্রিপশনকৃত ওষুধ উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মোঃ আবেদ-উর-রহমান এবং ব্র্যাক হেলথকেয়ার-এর হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোঃ রাজিব হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মিডল্যান্ড ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার