Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

BN DESK
02 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট
মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০১ জুন দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার- মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানস্থ প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, মো: ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো: মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মো: মাহবুবুর রহমান (অব:)সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সফলতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  এছাড়াও মিনিস্টার মাইওয়ান গ্রুপের ফ্যাক্টরি, শো-রুম, ডিস্ট্রিবিউশন চ্যানেলসহ দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এসময় ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু বলেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ এই অবস্থানে পৌঁছেছে। এদেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালোবাসা ও সমর্থন ছাড়া এত সুদীর্ঘ পথ অতিক্রম করা সম্ভব হতো না । দেশের মানুষের এই আস্থা এবং ভালোবাসাকে পুঁজি করে আমরা আরো এগিয়ে যেতে চাই। সেই লক্ষে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছি এবং তা ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার লক্ষে নিরন্তর কাজ করে যাচ্ছি। আমি মিনিস্টার মাইওয়ান গ্রুপের এই সুদীর্ঘ পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবীর বলেন,  সুদীর্ঘ ২৩ বছরের পথ পরিক্রমায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২৪ বছরে পদার্পণ করছে।  মিনিস্টার মাইওয়ান গ্রুপ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের আবহাওয়া উপযোগী ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করছে এবং তা সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ইতোমধ্যেই দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নির্ভরতার প্রতীক হিসেবে স্থান দখল করে নিয়েছে। এবার সেই সফলতা ছড়িয়ে দিতে চাই সীমানার বাইরে অর্থাৎ বিশ্বমঞ্চে। দীর্ঘদিন ধরে দেশের বাজারে সফলভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার প্রক্রিয়া চলছে। খুবই দ্রুত সময়ের মধ্যেই আমরা বিশ্ববাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্য পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০০২ সালে যাত্রা শুরু করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বর্তমানে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার