Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

BN DESK
02 September 2026, 03:17 AM পড়তে ১ মিনিট

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সোমবার (২৩ মার্চ) তিনি জানান, মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটারগুলো পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে মির্জা আব্বাসকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজেটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারছেন তিনি। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষনিক পাশে থাকছেন বলে জানান সোহেল।

১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌর চার ঘন্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী

B
BN DESK | 24 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার