Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল 

BN DESK
10 October 2025, 09:50 PM পড়তে ১ মিনিট
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল 

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। চলতি জুন মাসের শেষের দিকে প্রতিনিধিদলটি চীন সফর করবে। 

বুধবার (১১ জুন) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চলতি মাসের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাবেন তারা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপির সঙ্গে সুসম্পর্ক গড়তে কাজ করছে চীন। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের চীন সফর করাচ্ছে দেশটির সরকার।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল 

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার