Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

BN DESK
05 September 2026, 06:32 AM পড়তে ১ মিনিট
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ব্যাংক ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসসের (এনফ্রেল) একটি প্রতিনিধি দল।শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এনফ্রেল -এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।যার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার