Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিষ্টি আলুর হালুয়া রেসিপি

BN DESK
02 September 2026, 10:36 PM পড়তে ১ মিনিট
মিষ্টি আলুর হালুয়া রেসিপি
লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি আলু দিয়ে তৈরি করতে পারেন হালুয়া, যা বেশ মজাদার এবং খুব কম সময়ে তৈরি করা সম্ভব। ভিন্ন স্বাদের হালুয়ার এই রেসিপি তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে। কীভাবে তৈরি করবেন মিষ্টি আলুর হালুয়া।
 
উপকরণ :
২ কাপ খোসা ছাড়ানো সেদ্ধ মিষ্টি আলু (ম্যাশ করা)
কয়েকটি জাফরান
১ টেবিল চামচ গরম দুধ
১ চা চামচ ঘি
৩/৪ কাপ দুধ
১/২ কাপ চিনি
১/৪ চা চামচ এলাচ গুঁড়া
২ টেবিল চামচ কাটা বাদাম
১/২ কাপ পানি
 
প্রস্তুত প্রণালি-
একটি ছোট বাটিতে জাফরান এবং গরম দুধ মিশিয়ে নিন। এবার একটি  নন-স্টিক প্যানে ঘি গরম করে নিন। এতে মিষ্টি আলু দিয়ে দিন।  মাঝারি আঁচে ২-৩ মিনিটের জন্য ভাজুন। তারপর আলুতে দুধ, পানি, চিনি এবং এলাচ গুঁড়া যোগ করুন। সব উপাদান ভালোভাবে মিশ্রিত করুন। ২-৩ মিনিটের জন্য অল্প আঁচে ভাজুন। পুরোপুরি শুকনো না হওয়া নাড়তে থাকুন। হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এরপর জাফরান-দুধের মিশ্রণ যোগ করুন। বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাত্রে ঢেলে পরিবেশন করুন মিষ্টি আলুর হালুয়া।
পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মিষ্টি আলুর হালুয়া রেসিপি

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার