Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুক্তাগাছায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
10 October 2025, 09:41 PM পড়তে ১ মিনিট
মুক্তাগাছায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ের আরও ৬ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।  

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. হারুন অর রশিদ মামলার দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের বাসিন্দা আব্দুছ সালাম।  

মামলার এজাহার সূত্র জানায়, নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান চালের ব্যবসায়ী ছিলেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনার পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২০০২ সালের ২০ জুলাই নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হয়। তবে মামলার বিচারিক চলাকালীন সময়ে ৩ আসামি মারা যাওয়ায় অন্য ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।     

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মুক্তাগাছায় ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার