Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুক্তিপণ দিয়েও সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার

BN DESK
10 October 2025, 12:39 PM পড়তে ১ মিনিট
মুক্তিপণ দিয়েও সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও পাঁচ বছরের শিশু সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার।

নিখোঁজের চার দিন পর । আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশে জঙ্গলে এবং পুকুরপাড় থেকে শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, শুক্রবার উপজেলার পাগলার দিঘীরপাড় গ্রামের নানাবাড়ি থেকে প্রবাসী আল আমিনের ৫ বছরের ছেলে সাদাব নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা ফোনে ৭০ হাজার টাকা দাবি করলে ২৮ হাজার টাকা দেয় পরিবার। গফরগাঁও রেলস্টেশনের পাশে সিএনজি স্টেশনে সাদাবকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। পরে তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

মঙ্গলবার সকালে এলাকাবাসী শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।

 
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মুক্তিপণ দিয়েও সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার