Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুজিবনগর আনন্দবাস সীমান্ত  ৩০ জনকে ভারতের পুশইন

BN DESK
10 October 2025, 04:37 PM পড়তে ১ মিনিট
মুজিবনগর আনন্দবাস সীমান্ত  ৩০ জনকে ভারতের পুশইন

নিউজ ডেস্ক:  মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তের ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
এদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। তাদের দাবি তারা সবাই বাংলাদেশের নাগরিক।


আটকদের কয়েকজন জানান, অবৈধভাবে তারা বিভিন্ন সময় ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আটকদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারা।

আজ ভোরে বিএসএফ তাদেরকে মুজিবনগর সীমান্তে নিয়ে আসে। সেখানে আনন্দবাস সীমান্তের ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়।

মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, বিজিবি আটক করে তাদেরকে মুজিবনগর থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মুজিবনগর আনন্দবাস সীমান্ত  ৩০ জনকে ভারতের পুশইন

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার