Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরগির পাখনার রেসিপির নাম কেন ‘বাফেলো উইংস’

BN DESK
10 October 2025, 10:22 PM পড়তে ১ মিনিট
মুরগির পাখনার রেসিপির নাম কেন ‘বাফেলো উইংস’

লাইফস্টাইল ডেস্ক : ‘বাফেলো উইংস’! এই যুগের জনপ্রিয় একটি খাবার । তবে রেস্তোরাঁর মেনুকার্ডে ‘বাফেলো উইংস’ লিখা দেখে আপনিও কি কখনও ভেবেছেন যে মহিষের সঙ্গে পাখনার কী সম্পর্ক! বিষয়টি শুনতে হাস্যকর হলেও বিষয়টি এখনও অনেকের অজানা। চলুন জেনে নেওয়া যাক এই নামের রহস্য।

১৯৬৪ সালের কথা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহরের একটি ছোট রেস্তোরাঁ ‘অ্যাঙ্কর বার’ এর মালিকের নাম ছিলো টেরেসা বেলিসিমো। সে সময় রেস্তোরাঁতে চিকেন ফ্রাই তৈরি করার পর মুরগির পাখনাগুলো হয় স্যুপে ব্যবহার করা হতো, অথবা বাতিল করে দেওয়া হতো। কিন্তু একদিন রাতে টেরেসা বেলিসিমো হঠাৎ করে তার ছেলে ও তার বন্ধুদের জন্য নাশতা হিসেবে একটি নতুন রেসিপি বানিয়ে ফেলেন।

চিকেন উইং বা মুরগির পাখাগুলো মচমচে করে ভেজে গরম সসে মাখিয়ে পরিবেশন করেন তিনি। সেই রাতেই এই খাবারটি এতটাই প্রসংশিত হয় যে পরদিন থেকেই সেটি রেস্তোরাঁর মেনুতে ‘বাফালো উইংস’ নামে ঢুকে পড়ে। ধীরে ধীরে এর স্বাদের গল্প ছড়িয়ে পড়ে আমেরিকায় – ম্যাকডোনাল্ডস, কেএফসি থেকে  শুরু করে স্পোর্টস বারে, ফুটবল ম্যাচের সঙ্গে এক প্লেট গরম উইংস হয়ে ওঠে চরম জনপ্রিয় খাবার।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মুরগির পাখনার রেসিপির নাম কেন ‘বাফেলো উইংস’

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার