Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরাদনগরের ঘটনায় আ’লীগ জড়িত, আর দায় চাপানো হচ্ছে বিএনপি’র ওপর : রিজভী

BN DESK
03 September 2026, 06:12 AM পড়তে ১ মিনিট
মুরাদনগরের ঘটনায় আ’লীগ জড়িত, আর দায় চাপানো হচ্ছে বিএনপি’র ওপর : রিজভী

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি ‘বিএনপি কর্মী নয়’ বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপি’র ওপর।

আজ রোববার (২৯ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মুরাদনগরে জঘন্য অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা। অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে অপকর্মটি করা হয়েছে, আমার বলতেও সেটা ঘৃণা লাগছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা বসে নেই। তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর না হওয়ায় এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন রিজভী। এসময় তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান।

আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মুরাদনগরের এ ঘটনা সেটারই প্রতিফলন বলে আমি মনে করি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

মুরাদনগরের ঘটনায় আ’লীগ জড়িত, আর দায় চাপানো হচ্ছে বিএনপি’র ওপর : রিজভী

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার