Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই : গভর্নর

BN DESK
03 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট
মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই : গভর্নর

বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, সরকারিভাবে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে আমরা চাই ৫ শতাংশে নামিয়ে আনতে। এটি করতে পারলে আমরা সফল হবো। বিদেশি ব্যসায়ীরা দেশে আসলে টাকা পাচার করবেন না বরং দেশের উপকার হবে জানিয়ে তিনি বলেন,  আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে, তবে এরই মধ্যে তা সম্ভব হচ্ছে। দেশে গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটি’র দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করবো বাংলাদেশে আরও দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মিলন মেলা হবে। বিদেশিদের কোন কাজ বাংলাদেশে সম্পন্ন করলে দিন শেষে উপকারভোগী হয় দেশ। স্কুলের বাচ্চাদের ধীরে ধীরে ব্যাংকিংয়ের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা চাচ্ছি আর্থিক খাত সম্পূর্ণ ঠিক করতে। এরই মধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, জুলাই শেষে আরও ৭টি ব্যাংকের শেষ করা হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবেনা।  ডলারে দাম প্রসঙ্গে গভর্নর বলেন, দুবাই থেকে আমাদের দেশের ডলারের দাম নির্ধারণ করা হবে না, যার জন্য ডলার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই : গভর্নর

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার