Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা নদীতে অভয়াশ্রমে মাছ শিকার, পাঁচ জেলের জরিমানা

BN DESK
03 September 2026, 06:21 PM পড়তে ১ মিনিট

বরিশালের মেঘনা নদীতে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৫ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল এই জরিমানা করেন। এর আগে হিজলা উপজেলার মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসক যৌথভাবে অভিযান করে ৫ জেলেকে আটক করে।

জরিমানা দেওয়া জেলেরা হলেন- মো. সোহাগ, মোসলেম দালাল, মোহাম্মদ আলী, ইদ্রিস সিকদার ও হযরত আলী।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার মিটার কারেন্ট জাল। পরে আটককৃতদের এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলেরা মুচলেকা ও জরিমানা দিয়ে মুক্ত হয়েছে। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ থাকবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

মেঘনা নদীতে অভয়াশ্রমে মাছ শিকার, পাঁচ জেলের জরিমানা

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার