Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া

BN DESK
02 September 2026, 09:35 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর এক কাপ গরম চা - এই সময়টাতে মন চায় একটু মুখরোচক কিছু। এমন আবহাওয়ায় ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ যেন আরও বেড়ে যায়।

এই সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় নাস্তার মধ্যে একটি হলো পাকোড়া। সহজ উপকরণে অল্প সময়েই তৈরি করা যায়, আর গরম গরম খেতে দারুণ লাগে।

সবজি পাকোড়া

উপকরণ
১. বেসন ১ কাপ
২. আলু কুচি আধা কাপ
৩. গাজর কুচি আধা কাপ
৪. পিঁয়াজ কুচি ১টি
৫. কাঁচামরিচ কুচি ২টি
৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. মরিচ গুঁড়া সামান্য
৯. পানি প্রয়োজনমতো
১০. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে বেসন নিয়ে তাতে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এরপর এতে সব কুচি করা সবজি, লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মিশ্রণ থেকে চামচে করে দিয়ে ভেজে নিন। মচমচে হলে তুলে নিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার