Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 05:44 AM পড়তে ১ মিনিট

বরিশালের মেহেন্দিগঞ্জে লতা নদীতে চলন্ত লঞ্চে গাবভর্তি ঝুড়ি পৌঁছে দিতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ফল ব্যবসায়ী আব্দুল আলীম হাওলাদারের (৪৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার দুই দিন পর সোমবার রাতে উপজেলার নলবুনিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলীম হাওলাদার উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, গত ১৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে লতা বাজার থেকে গাবভর্তি ঝুড়ি ঢাকাগামী একটি লঞ্চে পৌঁছে দিতে ট্রলার নিয়ে রওনা দেন আব্দুল আলীম। চলন্ত লঞ্চের কাছে পৌঁছালে ট্রলারটি ধাক্কা খেয়ে ডুবে যায়। ট্রলারে থাকা তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আব্দুল আলীম নিখোঁজ হন।

তিনি আরও জানান, সোমবার নলবুনিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ-পুলিশকে খবর দেন।

পরে মরদেহটি উদ্ধার করে আব্দুল আলীমের পরিচয় নিশ্চিত করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সোমবার রাতেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার