মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সড়কে ককটেল বিষ্ফোরণ করে ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে গাংনী-ধানখোলা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে গাংনী বাজার থেকে পথচারীরা বাড়ি ফিরছিল। একপর্যায়ে ধানখোলা সড়কে ওঁত পেতে থাকা ডাকাত দল পথচারীদের গতিরোধ করে। এ সময় তাদের কাছে থাকা প্রায় অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ডাকাত দল। পরে তারা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সাথে জড়িতদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে।