Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে অটোরিকশাচালককে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

BN DESK
01 September 2026, 10:11 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে অটোরিকশাচালককে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনীতে অটোরিকশাচালক হত্যা মামলায় বাচ্চু মিয়া নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ এ এস এম নাসিম রেজা এ দণ্ডাদেশ ঘোষণা করেন।

বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ার সন্ধানে মেহেরপুর শহরে আসেন নিহত জামাল হোসেন। আসামি বাচ্চু মিয়া ওইদিন সন্ধ্যায় জামাল হোসেনের অটোরিকশা ভাড়া করে নিয়ে যায় শেখ পাড়ায়। কৌশলে তাকে একটি লিচু বাগানে নিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যান বাচ্চু মিয়া।

এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশের তদন্তের এক পর্যায়ে বাচ্চু মিয়া গ্রেফতার হন। জামাল হোসেন হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেয় আদালতে।

আদালতে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ পেশ করে পুলিশ। পুলিশ তদন্ত প্রতিবেদন গ্রহণ এবং সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত একমাত্র আসামি বাচ্চু মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মেহেরপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক জানান, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ বিচারক আসামির মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে অটোরিকশাচালককে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার