Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্যের সহযোগীকে আটক 

BN DESK
09 October 2025, 07:33 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্যের সহযোগীকে আটক 

নিউজ ডেস্ক:   মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে একটি পানবরজ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটক ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে। তিনি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবেও এলাকায় পরিচিত।

২ নম্বর মহাজনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জয়নাল আবেদীন বলেন, ময়েন উদ্দিন কৃষি কাজ করেন। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর লোক হিসেবে পরিচিত।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২৭ আর্টিলারি রেজিমেন্টের মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর জাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম মঙ্গলবার রাতে ময়েন উদ্দীনকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে একটি পানবরজের মধ্যে থেকে দেশীয় তৈরি একটি নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্যের সহযোগীকে আটক 

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার