Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত

BN DESK
01 September 2026, 10:16 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত

মেহেরপুরের গাংনীতে আলগামন গাড়ি উল্টে নাহিদ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাহারবাটি-গাংনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. তাসমেরী খাইরুন নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাহারবাটি গ্রাম থেকে গাংনীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলগামনটি উল্টে যায়। এতে চালক নাহিদের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সঙ্গে থাকা দুই সহযাত্রী আহত অবস্থায় তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার