Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:46 AM পড়তে ১ মিনিট
মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   মেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর গুড়িতলার মাঠ  থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।’’

স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, ‘‘অজ্ঞাত নারী গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে গুড়িতলার মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার