Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

BN DESK
02 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট

মেহেরপুরের গাংনী উপজেলায় চাচার হাসুয়ার কোপে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

অভিযুক্ত নুরুল ইসলামের ছেলে লালন হোসেন একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাত ৯টার দিকে লালন হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনি অভিযোগ করেন, তার ভাইয়ের ছেলে নাহিদ সাইকেলটি চুরি করেছে। এ অভিযোগকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে লালন হোসেন নাহিদকে এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

B
BN DESK | 28 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার