Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 01:28 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো—মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন ও আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী। আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবসত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খেঁাজাখুঁজি করার এক পর্যায় পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

 

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার