Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

BN DESK
02 September 2026, 04:08 AM পড়তে ১ মিনিট

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামিম (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মহসিন হাজির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় আলিমুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবারটি বর্তমানে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়তপাড়া এলাকায় বসবাস করছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধু সিয়ামের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল রামিম। একপর্যায়ে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরে স্থাপন করা বাঁশের তৈরি একটি মাচার ওপর উঠলে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।

রামিমকে পানিতে তলিয়ে যেতে দেখে তার বন্ধু পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার জানান, হাসপাতালে আনার প্রায় আধা ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

B
BN DESK | 29 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার