Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে যুবদল নেতাকে গলাকেটে হত্যা

BN DESK
06 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে যুবদল নেতাকে গলাকেটে হত্যা

মফস্বল ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামকস্থান থেকে গাংনী থানা পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে তিনি দুবাই থেকে বাড়ি ফিরেন।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, গতরাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। আজ সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করা হয়। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। 

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে যুবদল নেতাকে গলাকেটে হত্যা

B
BN DESK | 02 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার