Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

BN DESK
03 September 2026, 03:40 AM পড়তে ১ মিনিট
মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

মেহেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২২ অক্টোবর মুজিবনগর এলাকার ৪ বয়সী শিশু বড়ির পাশে খেলা করছিল। তসলেম উদ্দিন চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইনে একটি মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তসলেম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেন। 

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রোকেয়া ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম আসাদুল আলম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

B
BN DESK | 28 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার