Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শিশুর মৃত্যু

BN DESK
03 September 2026, 03:34 AM পড়তে ১ মিনিট
মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ‘স্টিয়ারিং’ গাড়ির ধাক্কায় তাসনিনা খাতুন (৩) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (১০ মে) সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিনা খাতুন কাজীপুর বর্ডার পাড়ার জয়নাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জুলহাস নামে একজন বাসিন্দা জানান, তাসনিনা খাতুন তার মায়ের সাথে মামার বাড়ি কাজীপুর খন্দকার পাড়ায় বেড়াতে আসে। পরে সে তার মামা আবু তাহেরের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান,  দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শিশুর মৃত্যু

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার