Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে ২শ বোতল ফেনসিডিলসহ আটক ৪

BN DESK
02 September 2026, 03:07 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে ২শ বোতল ফেনসিডিলসহ আটক ৪

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার ভোরে মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের ওজদুলের ছেলে চাঁদ আলী, আব্দুল আলীমের ছেলে সুষম, হামিদুলের ছেলে ফারুক ও আরশাদ আলীর ছেলে আলামিন।

মেহেরপুর ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদে মুজিবনগর উপজেলার দারিয়াপুর উত্তরপাড়া (ঘোষপাড়া) দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন সংবাদে মেহেরপুর ডিবি পুলিশরা সেখানে গোপনে অবস্থান নিয়ে মাদক পাচারকারীদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকে দুইশ’ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মেহেরপুরে ২শ বোতল ফেনসিডিলসহ আটক ৪

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার