Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

BN DESK
03 September 2026, 03:57 AM পড়তে ১ মিনিট
মেহেরপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ কোম্পানির সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় অভিযানে তাকে আটক করা হয়।

আটক মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।

মেহেরপুর সিপিসি-৩ র‍্যাব-১২ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানে একটি স্কুল ব্যাগে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক মহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারি মহিদুল ইসলামের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 19 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার