Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ 

BN DESK
09 October 2025, 09:49 PM পড়তে ১ মিনিট
মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ 

মেহেরপুরের কাজীপুর সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭-এ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিলেন। ভারতীয় পুলিশ তাদেরকে বাংলাদেশি হিসেবে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। তাদেরকে পরিবারের কাছে পাঠানোর লক্ষ্যে গাংনী থানায় পাঠানো হয়েছে। হস্তান্তর করা ব্যক্তিরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপস্থিত ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

এলাকা: মেহেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ 

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার