Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দিয়েছে বিএসএফ

BN DESK
10 October 2025, 09:18 PM পড়তে ১ মিনিট
মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তাদের আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে যশোর সদরের চান্দুটিয়া গ্রামের তাহাজ্জেল হোসেন (৩৫), মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণ খালিয়া গ্রামের তৃপ্তি বারুরি (৩৫) এবং সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের সুলতা সরকার (৪২) ও শ্যামনগর উপজেলার কেতলা গ্রামের মনোয়ারা (৩৫)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘তিন নারীসহ চারজনকে ঠেলে দেয় বিএসএফ। কাঁটাতারের বেড়া পার হয়ে তারা গন্তব্যে যাওয়ার জন্য একটি বাড়িতে উঠে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়। তারা বাংলাদেশি হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। পরিচয় যাচাই করে সঠিক পেলে পরিবারের কাছে পাঠানো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মেহেরপুর সীমান্ত দিয়ে চারজনকে ঠেলে দিয়েছে বিএসএফ

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার