Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনা শুনে মায়ের আত্মহত্যার চেষ্টা

BN DESK
10 October 2025, 04:18 PM পড়তে ১ মিনিট
মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনা শুনে মায়ের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক:  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে কিশোরী (১৪) মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনা জানতে পেরে তার মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের নাম মো. ইলিয়াছ (২৫)।

পুলিশ ও ওই নারীর স্বামীর সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার দুপুরে কিশোরী তার ৩-৪ জন বান্ধবীর সঙ্গে ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে যায়। সেখানে ওই কিশোরীর সঙ্গে পূর্বপরিচিত মো. ইলিয়াছের দেখা হয়। একপর্যায়ে ইলিয়াছ তার দুই সহযোগীর সহায়তায় কিশোরীটিকে অবকাশকেন্দ্রের জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরীটিকে উদ্ধার করেন এবং বাড়িতে পৌঁছে দেন। গতকাল দুপুরে মেয়ের ধর্ষণচেষ্টার ঘটনা জানতে পারেন তার মা। বিকেলে সবার অগোচরে তিনি বাড়ির অদূরে গারো পাহাড়ে যান এবং সেখানে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং অচেতন অবস্থায় গারো পাহাড়ে পড়ে থাকতে দেখেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন বলেন, ‘‘কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ইলিয়াছ ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মেয়েকে ধর্ষণচেষ্টার ঘটনা শুনে মায়ের আত্মহত্যার চেষ্টা

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার