Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

BN DESK
10 October 2025, 10:16 PM পড়তে ১ মিনিট
মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

মোংলায় হরিণের মাংসসহ এক চোরা শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জয়মনিরঘোলের সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। 

এ সময় অভিযানকারীরা ওই এলাকা হতে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পাসহ এক চোরা শিকারীকে আটক করে। পরে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত চোরা শিকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। 

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম উল হক বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। 

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক

B
BN DESK | 22 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার