Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলকে পিকআপের ধাক্কায় নিহত ২

BN DESK
02 September 2026, 01:01 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলকে পিকআপের ধাক্কায় নিহত ২

মফস্বল ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নলজুরীগামী পিকআপটি বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পরপর দুইটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ফয়ছল রেজাকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে আরোহী ৬ জন ছিলেন। ঘটনাস্থলে একজন ও সিলেট নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মোটরসাইকেলকে পিকআপের ধাক্কায় নিহত ২

B
BN DESK | 06 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার