Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

BN DESK
17 February 2024, 12:45 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

মফস্বল ডেস্ক : জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাকন (১৫) শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল রানার ছেলে এবং সিনহাদ (১৪) হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল ও পিঙ্গলহাটি গ্রামের সুমন মিয়ার ছেলে। 

জানা গেছে, তারা দুজন ক্রিকেট খেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। ফেরার পথে শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কেউ কোনো অভিযোগ করেনি। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

B
BN DESK | 17 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার