Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলের হেডলাইটে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

BN DESK
03 September 2026, 03:50 AM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলের হেডলাইটে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বারসহ রুহুল আমিন (২১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। 

আজ রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল দর্শনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রুহুল আমিন চুয়াডাঙ্গার দর্শনার আজমপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, স্বর্ণ চোরাচালানের গোপন খবর পেয়ে দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ডুগডুগি বাজারে অবস্থান নেয়। দুপুরের দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে যেতে দেখে তার গতিরোধ করে। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। এরপর তার মোটরসাইকেলটি তল্লাশি করে হেডলাইটের কভারের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দ করা স্বর্ণগুলোর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোটরসাইকেলের হেডলাইটে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ

B
BN DESK | 08 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার