Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশার চালককে হত্যা

BN DESK
02 September 2026, 02:47 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশার চালককে হত্যা

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে মোটরসাইকেলে ধাক্কা লাগায় সিএনজিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারের পল্লীবিদ্যুৎ মোড়ের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত অটোচালক আলমগীর হোসেন (৩২) ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর ছেলে।

জানা গেছে, আলমগীর হোসেনের সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ঘটনার কিছু সময় পর সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা আরও এক যুবক ফের ঘটনাস্থলে এসে অটোরিকশায় বসে থাকা আলমগীর হোসেনকে চাকু দিয়ে কুপিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ঘাতকদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সিএনজিচালিত অটোরিকশা চালকের হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশার চালককে হত্যা

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার