Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেলে ফেরার পথে  ট্রাকচাপায় পুলিশ নিহত

BN DESK
09 October 2025, 04:23 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেলে ফেরার পথে  ট্রাকচাপায় পুলিশ নিহত

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে সত্রাসিয়া নামক এলাকায়  ট্রাকচাপায় রুস্তম আলী (৪২) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।


শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রুস্তম আলী জেলার মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামে। তার বাবার নাম রমজান আলী।  

ওসি কামাল হোসেন জানান, বিকেলে ডিউটি শেষে মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রুস্তম আলী। পরে স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোটরসাইকেলে ফেরার পথে  ট্রাকচাপায় পুলিশ নিহত

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার