Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

BN DESK
10 October 2025, 08:20 PM পড়তে ১ মিনিট
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) এবং পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি জিগাতলা এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

B
BN DESK | 31 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার