Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

BN DESK
10 October 2025, 10:42 PM পড়তে ১ মিনিট
মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

বরগুনা পাথরঘাটা গলায় ফাঁস দিয়ে নাঈম (১১) নামের এক ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। বাবা-মা রাতে মোবাইল দেখতে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দেয়।

আজ রবিবার (২ মার্চ) সকালে নাঈম এর বাবা মায়ের চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে।

নাইম কাঁঠালতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাদশা ফরাজির ছেলে । কে.ডি.এস দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বাদশা ফরাজি জানান, তারাবি নামাজ শেষে রাতে নাঈম বাসায় এসে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কাছে মোবাইল চেয়েছে। রাতে তাকে মোবাইল দেয়া হয়নি, তারপরে নাইম রুমে চলে যায় আমরা ও ঘুমিয়ে পড়ি। সকালে পড়তে যাওয়ার জন্য ঘুম থেকে উঠাতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা পাঠানো হয়েছে।

এলাকা: বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদরাসা ছাত্রের আত্মহত্যা

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার