Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইল ফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু 

BN DESK
02 September 2026, 04:19 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: কুষ্টিয়া শহরে দাদার বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পুষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিশান জেলার মিরপুর পৌর সভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দাদার বোনের বাড়ি বেড়াতে আসে নিশান। রাতে নিশানসহ তিন শিশু চার্জে দিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। একপর্যায়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ততব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিশানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান গণমাধ্যমে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোবাইল ফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু 

B
BN DESK | 18 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার