Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে হালিমোন আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে থানা ভবন সংলগ্ন বারইখালী গ্রামের চাচা সুজন মাতুব্বরের ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হালিমোন আক্তার বারইখালী গ্রামের রানা মাকুব্বরের মেয়ে। হালিমোনের মা নেই। ভাই-বোন নেই। তার বাবাও দিনমজুরের কাজে ঢাকায় আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ৯ টার দিকে হালিমোন তার চাচা সুজন মাতুব্বরের ঘরে যায়। ১০টার দিকে ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। এসময় ওই ঘরে অন্য কেউ ছিলোনা বলেও স্থানীয়রা দাবি করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের পোস্টমর্টেম করানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 25 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার